বাকৃবিতে বিসিএসের প্রবেশপত্র পুড়িয়ে রেল অবরোধ

বাকৃবি প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৫, ২২:২৯আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ২২:২৯

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ঘোষিত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচিকে অযৌক্তিক ও বৈষম্যমূলক দাবি করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরীক্ষার্থীরা অবস্থান ধর্মঘট পালন করেছেন।

শনিবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আব্দুল জব্বার মোড়ে রেললাইন সংলগ্ন এলাকায় জড়ো হতে থাকেন। এতে তিনটি ট্রেন প্রায় তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকে।

অবরূদ্ধ হওয়া ট্রেনগুলো হলো– ঢাকাগামী তিস্তা ও মহুয়া এক্সপ্রেস এবং মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস। পরে রাত ৮টার দিকে বিসিএস পরীক্ষার প্রবেশপত্র পুড়িয়ে প্রতিবাদ জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং অবরোধ তুলে নেন।

আন্দোলনকারীরা জানান, জুলাইয়ের গণঅভ্যুত্থানে বৈষম্য দূরীকরণের দাবি উঠলেও বিসিএসে আবারও বৈষম্য দেখা দিয়েছে। আগে লিখিত প্রস্তুতির জন্য ৬ থেকে ১২ মাস সময় মিললেও এবার নতুন ব্যাচকে মাত্র ২ মাস দেওয়া হয়েছে। সময় বৃদ্ধির দাবিতে অনশন হলেও পিএসসি তা উপেক্ষা করছে বলে অভিযোগ পরীক্ষার্থীদের।

এ বিষয়ে বাকৃবি প্রক্টর অধ্যাপক ড. আবদুল আলীম বলেন, ‘বিসিএস পরীক্ষার বিষয়টি সম্পূর্ণ সরকারি কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোনও ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই।’

/এমএএ/
সম্পর্কিত
১৯ বছর পর নিয়োগ পেলেন ২৭ বিসিএসের আরও ৭৭ প্রার্থী
কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা ইউনিফর্ম না পরলে ভাতা বন্ধ
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু