তাজরীনের আহত শ্রমিকরা জানালেন, চিকিৎসা না পেয়ে অনেকেই মারা গেছেন

সাভার (ঢাকা) প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৫, ১০:৫৬ আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১৩:৩২

ঢাকার সাভারে তাজরীন ফ্যাশনে ভয়াবহ আগুনের ১৩ বছর পূর্তিতে হতাহতদের স্মরণ করে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরে পরিত্যক্ত ‘তাজরীন ফ্যাশন’ নামে ওই গার্মেন্টসের সামনে প্রতি বছরের মতো জড়ো হন শ্রমিকরা।

এরপর নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে নিহতদের স্মরণ করেন। এ সময় নিহতদের মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে নিহত ও আহত শ্রমিকদের এক জীবন সমপরিমাণ ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবি জানান। তারা জানান, চিকিৎসা না পেয়ে বেশ কয়েকজন শ্রমিক মারা গেছেন।

শ্রমিক নেতারা বলেন, ‘আজকে তাজরীনের ১৩ বছর কিন্তু এ ঘটনায় কোনও বিচার এখনও হয়নি। নিহত শ্রমিকদের পরিবারগুলো কষ্টে দিন পার করছে। আর আহত শ্রমিকরা পঙ্গু হয়ে জীবনযাপন করছেন। আমাদের দাবি, তাজরীনের এই ভবনটি ভেঙে এখানে শ্রমিকদের পুনর্বাসন অথবা হাসপাতালে তৈরি করা হোক ও খুনি দেলোয়ারের ফাঁসি হোক।’

এ সময় সেই দিনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। এমনই একজন আহত শ্রমিক নাসিমা আক্তার বলেন, ‘আজ তাজরীনের ঘটনার ১৩ বছর হয়ে গেলো। তারপরও আমরা ন্যায্য ক্ষতিপূরণ পেলাম না। বেঁচে থাকার জন্য শারীরিক ও মানসিক যন্ত্রণা নিয়েই ঝুটের গোডাউনে অল্প বেতনে কাজ করছি। চিকিৎসা না পেয়ে আমাদের বেশ কয়েকজন শ্রমিক মারা গেছেন। সবাই এই দিনটির কথা ভুলে গেলেও আমরা কোনোভাবেই ভুলতে পারি না।’

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ায় তোবা গ্রুপের গার্মেন্টস কারখানা তাজরীন ফ্যাশন লিমিটেডের মালিক দেলোয়ারের পরিকল্পিত লাগানো আগুনে ১১৪ শ্রমিক নিহত এবং ১৭২ জন গুরুতর আহত হন। এ ছাড়া বহু শ্রমিক আহত আহত হয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হন। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণ, অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা মালিক দেলোয়ারসহ দায়ী ব্যক্তিদের বিচার হয়নি।’

তিনি আরও বলেন, ‘বিগত সরকার শ্রমিকদের সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণ, আগুনের ঘটনায় কারখানা মালিক দেলোয়ারসহ দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করেনি বরং দলীয় পদ-পদবি দিয়ে পুরস্কৃত করেছে। বর্তমান সরকার শ্রমিকদের বারবার আশ্বাস দিয়ে আসছেন, কিন্তু আশ্বাস বাস্তবায়নের কোনও উদ্যোগ দেখছি না। সবাই শ্রমিকদের সঙ্গে প্রতারণা করছেন।’

২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিতপুরে তাজরীন গার্মেন্টেসে আগুনে ১১৭ জন শ্রমিক নিহত হন। এ ছাড়া আহত হন প্রায় দুই শতাধিক শ্রমিক।

/এমএএ/
সম্পর্কিত
জলেশ্বর শাখায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
৩ কোটি টাকার ভ্যাট ফাঁকি দেওয়া সেই কারখানায় আগুন
ধর্ষণ মামলার বাদীকে ৭৭ লাখ টাকা লুটের মামলার আসামি করলেন মাদ্রাসার প্রধান শিক্ষক
সর্বশেষ খবর
‘আপনি আসেন, আমরা অপেক্ষা করছি’, শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে হুইপ দুলু
‘আপনি আসেন, আমরা অপেক্ষা করছি’, শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে হুইপ দুলু
অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সার ডিলার নিয়োগের চুক্তি স্থগিত রাখার সুপারিশ
অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সার ডিলার নিয়োগের চুক্তি স্থগিত রাখার সুপারিশ
‘এই মুহূর্তে’ দীপক শীলের মুক্তি চাইলেন রুহিন হোসেন প্রিন্স
‘এই মুহূর্তে’ দীপক শীলের মুক্তি চাইলেন রুহিন হোসেন প্রিন্স
টঙ্গীতে মাদ্রাসায় যৌন নির্যাতন: ঘটনার পরদিন মিষ্টি নিয়ে শিশুটির বাড়িতে শিক্ষক
টঙ্গীতে মাদ্রাসায় যৌন নির্যাতন: ঘটনার পরদিন মিষ্টি নিয়ে শিশুটির বাড়িতে শিক্ষক
সর্বাধিক পঠিত
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি