মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সাভারের জলেশ্বর শাখায় ব্যাংকটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৬ অক্টোবর) গ্রাহক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এতে উন্নত গ্রাহকসেবা, নিরাপদ লেনদেন ও ডিজিটাল ব্যাংকিংয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা সাবিনা ইয়াসমিন। এ ছাড়া বিশিষ্ট সমাজকর্মী কাজুল মাহমুদ, বিজ্ঞানী ড. আলী আকবর ভূঁইয়া এবং ওয়াইএমসিএর নির্বাহী পরিচালক মানিক উইলবার্ড ডি কস্তা উপস্থিত ছিলেন। স্থানীয় আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক গ্রাহক অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের জলেশ্বর সাব-ব্রাঞ্চের ব্যবস্থাপক রাজু আহমেদ। এ সময় তাকে সহযোগিতা করেন মো. মাসুদ রানা, মিঠুন রায়, আদনান বিন জাহিদ, মো. শরিফুল ইসলামসহ শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।