নারায়ণগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৫, ১৪:৫৭ আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১৫:৫৩

নারায়ণগঞ্জের বন্দরে স্থানীয় আওয়ামী লীগ নেতার ভাইয়ের বিরুদ্ধে চোর সন্দেহে পারভেজ (৩৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ নভেম্বর) সকালে বন্দর উপজেলার ২৬নং ওয়ার্ডের সোনাচড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জের এসও এলাকার তারা মিয়ার ছেলে এবং পেশায় নির্মাণশ্রমিক। সম্প্রতি তিনি স্ত্রীকে নিয়ে বন্দরের সোনাচোরা এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

নিহত পারভেজের স্ত্রী খাদিজা বেগম বলেন, ‘আমার স্বামীকে বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদের ভাই মেছের আলী গত রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাদের নির্মাণাধীন ভবনের পিলারের সঙ্গে বেঁধে মেছের এবং তার ছেলে মাহিনসহ তাদের আরও ৫-৬ জন মিলে চোর আখ্যা দিয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সকালে লাশ উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত থেকে ভোর পর্যন্ত মেসবাহউদ্দিন ওরফে মেছের আলী তার ছেলেকে সঙ্গে নিয়ে পারভেজকে আটক করে বেধড়ক মারধর করেন। পরে সকাল আনুমানিক ৭টার দিকে পারভেজের মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই এলাকার লোকজনের মারপিটে তার পারভেজের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‘কী কারণে এবং কারা তাকে মারধর করেছে তা এখনও জানা যায়নি। তদন্ত করে বলা সম্ভব হবে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
এক তরুণকে পিটিয়ে হাসপাতালে রেখে গেলো দুর্বৃত্তরা, পরে মৃত্যু
বরগুনায় পারিবারিক কলহের জেরে চাচিকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি