নারীর গায়ে ফুটবল লাগাকে কেন্দ্র করে বিরোধ, প্রাণ গেলো ৭০ বছরের বৃদ্ধের

নোয়াখালী প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৯ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৯

নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে মীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। খেলতে গিয়ে এক নারীর গায়ে বল লাগার ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বক্তারপুর গ্রামের মুন্সি মিয়া চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। পরদিন শনিবার (১৪ নভেম্বর) সকালে নিহতের ছেলে আলমগীর চাটখিল থানায় মামলাটি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মীর হোসেনের নাতি ইয়াসিন বাড়ির পাশে কয়েকজন শিশুকে নিয়ে ফুটবল খেলছিল। এ সময় ফয়সালের মা রওশন আরা মাঠের মাঝখান দিয়ে যাওয়ার সময় তার গায়ে বল লাগে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি শিশুদের বল নিয়ে বাড়িতে চলে যান। পরে হাবীব বল আনতে গেলে রওশন আরা তা ফেরত দেননি। একপর্যায়ে হাবীব বলের পরিবর্তে তাদের একটি পানির বালতি নিয়ে চলে যায়।

এ ঘটনায় হাবীবের মা ছেলেকে বকাঝকা করেন। পরে তিনি বালতি ফেরত দিয়ে বল আনতে গেলে রওশন আরার সঙ্গে তার কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।

পরে ফয়সালের স্ত্রী মুঠোফোনে তার স্বামীকে বিষয়টি জানান। একপর্যায়ে ফয়সাল ৭ থেকে ৮ জনকে সঙ্গে নিয়ে হাবীবের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় নাতি ও পরিবারের অন্য সদস্যদের রক্ষা করতে এগিয়ে গেলে মীর হোসেনকে মারধর করা হয়। অভিযোগ অনুযায়ী, ফয়সাল তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলের দায়ের করা হত্যা মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
৬ জেব্রার বিনিময়ে ৩ বাঘ পেলো সাফারি পার্ক
সাইকেল চুরির অভিযোগে এক তরুণকে পিটিয়ে হত্যা
বাড়ির ওপর উল্টে পড়লো বালুবোঝাই ট্রাক, প্রাণ গেলো ঘুমন্ত শিশুর, আহত অন্তঃসত্ত্বা মা
সর্বশেষ খবর
শেখ হাসিনা কি আপিলের সুযোগ পাবেন প্রশ্নে যা বললেন আইনমন্ত্রী 
শেখ হাসিনা কি আপিলের সুযোগ পাবেন প্রশ্নে যা বললেন আইনমন্ত্রী 
উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, এফআইআর দায়ের কঙ্গনার বিরুদ্ধে
উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, এফআইআর দায়ের কঙ্গনার বিরুদ্ধে
দীর্ঘদিনের অনিদ্রা মস্তিষ্কের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? সতর্ক করলেন বিশেষজ্ঞ
দীর্ঘদিনের অনিদ্রা মস্তিষ্কের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? সতর্ক করলেন বিশেষজ্ঞ
শেখ হাসিনার দেশে ফেরার আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী
শেখ হাসিনার দেশে ফেরার আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড