চোর সন্দেহে পাঁচ যুবককে মারপিট, একজন নিহত

ফরিদপুর প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৫, ১৬:৫৫ আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১৬:৫৫

ফরিদপুর নগরকান্দায় চোর সন্দেহে পিটিয়ে একজনকে হত্যার অভিযোগ উঠেছে। এ মারধরে ‌আহত হয়েছেন আরও তিন জন। সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত ২টার দিকে সুমন শেখ (২৫), পারভেজ মাতুব্বর (১৮), শাহিন (২৩), এনামুল (২৫), জিহাদ (২৪) নামে পাঁচ যুবক নগরকান্দার তালমার মোড় থেকে রামনগর ইউনিয়নে দেবিনগর দুর্গামন্দিরের সামনে পৌঁছান। সে সময় একটি মোটরসাইকেলে দুই জন এসে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং চোর চোর বলে চিৎকার করে। এরপর স্থানীয় দুই-তিন গ্রামের দুই শতাধিক মানুষ এসে এলোপাতাড়ি মারধর করে। মারধরের শিকার পাঁচ জনের একজন আত্মরক্ষা করে পালিয়ে যায়।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চার জনকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে‌ পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ‌শাহিন (২৩) মারা যায়।

নগরকান্দা থানার ওসি রেজাউল করিম বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করছি। দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
এক তরুণকে পিটিয়ে হাসপাতালে রেখে গেলো দুর্বৃত্তরা, পরে মৃত্যু
বরগুনায় পারিবারিক কলহের জেরে চাচিকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি