বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, ভোগান্তি

জাবি প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৫, ১৪:৪৩ আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১৪:৪৩

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানো ও পিএসসি সংস্কারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পরীক্ষার্থীরা। এক ঘণ্টার বেশি অবরোধ চলায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার দুপুর ১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে আরিচাগামী লেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

অবরোধকারী শিক্ষার্থীরা জানান, যতক্ষণ লিখিত পরীক্ষার তারিখ ও সিদ্ধান্ত পরিবর্তন না হবে, ততক্ষণ অবরোধ চলবে। যৌক্তিক এই আন্দোলনে দুই ছাত্র উপদেষ্টার কোনও ভূমিকা না থাকায়ও ক্ষোভ প্রকাশ করেন তারা।

তারা বলেন, ‘যৌক্তিক দাবির পক্ষে সবার সমর্থন থাকার পরেও পিএসসি কেন নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ উদ্ধারে জনসমর্থনের বিপরীতে অবস্থান নিচ্ছে, তা আমাদের জানা নেই। অন্য বিসিএসের প্রিলি পরীক্ষার পর লিখিত পরীক্ষায় বসার জন্য কমপক্ষে ৬ মাস সময় দেওয়া হয়। এবার ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার আগে মাত্র দু মাস সময় দেওয়া হয়েছে।’

দাবি মেনে নিয়ে সময় বৃদ্ধি না করা পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানান শিক্ষার্থীরা।

/এমএএ/
সম্পর্কিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫০০০ জন
সর্বশেষ খবর
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম