নিজ ঘরে গৃহবধূর মরদেহ, স্বামী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৫, ১৪:৪৪ আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১৪:৪৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজ ঘর থেকে রিয়া মণি (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তার স্বামী আদিলকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় র‍্যাংগস ফ্যাক্টরির আবাসিক কোয়ার্টারের একটি কক্ষ থেকে রিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

রিয়া মণি জামালপুর জেলার হালিম মণ্ডলের মেয়ে। স্বামীকে নিয়ে সোনারগাঁয়ের র‍্যাংগস ফ্যাক্টরির আবাসিক কোয়ার্টারে থাকতেন তিনি। আটক আদিল জামালপুরের বাদশাহ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়ার সঙ্গে এক বছর আগে আদিলের পারিবারিকভাবে বিয়ে হয়। আদিল সোনারগাঁয়ের র‍্যাংগস ফ্যাক্টরিতে চাকরির (বাবুর্চি) সুবাদে স্ত্রীসহ তিনি আবাসিক কোয়ার্টারের একটি কক্ষে বসবাস করছিলেন। আজ সকালে হঠাৎ চিৎকার শুনে আশেপাশের লোকজন গিয়ে হত্যার বিষয়টি টের পায়। নিহতের মাথায় ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।

আটক আদিল বলেন, ‘গতকাল রাতে আমরা একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রিয়া আজ সকালে নাশতার জন্য পরোটা আনতে বলে। পরে দোকান থেকে পরোটা ও বাজার থেকে বিভিন্ন পণ্য কিনে বাসায় ফিরে খাটের ওপর তার নিথর দেহ পড়ে থাকতে দেখি।’

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) ইমরান আহমেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে। এ বিষয়ে তদন্ত চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নাহিদাকে অভিনন্দন জানালেন নিগার 
নাহিদাকে অভিনন্দন জানালেন নিগার 
সরাইল রিজিয়নে ৯৫৭ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
সরাইল রিজিয়নে ৯৫৭ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
আগামী গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য, অধ্যাদেশ অনুমোদন
আগামী গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য, অধ্যাদেশ অনুমোদন
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত ৭
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত ৭
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান