বিষ দিয়ে মৌচাষির ২০০ বাক্স মৌমাছি হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৫, ০৯:০৯আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৯:০৯

সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নে বিষ প্রয়োগ করে প্রায় ২০০ বাক্স মৌমাছি হত্যার ঘটনা ঘটেছে। এতে হতাশায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত মৌচাষি ওসমান আলী।

জানা গেছে, স্থানীয় আমবাগানে এ বছর ২১০টি মৌমাছির বাক্স স্থাপন করেন ওই উদ্যোক্তা। বুধবার (২৬ নভেম্বর) গভীর রাতে কেউ বা কারা পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে ১৮০টিরও বেশি বাক্সের মৌমাছি মেরে ফেলে। এতে  মৌচাষি ওসমান আলীর কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতির পাশাপাশি এই এলাকায় পরাগায়ণ মারাত্মকভাবে ব্যাহত হয়ে পরিবেশের ক্ষতি হবে।

মৌচাষি ওসমান আলী বলেন, ‘মৌমাছির এই বক্সগুলোতেই আমার জীবিকার পথ ছিল। হঠাৎ এভাবে বিষ দিয়ে সব নষ্ট করে দিলো– আমি পথে বসে গেলাম। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতার চাই।’

এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘এই ঘটনার মৌচাষি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তার পাশে আছি। সব মৌচাষিদের নিয়ে আলোচনা করবো যাতে এমন ধরনের ঘটনা আর না ঘটে।’

সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর কবির ঘটনাস্থলে গিয়ে বলেন, ‘মৌমাছি পরিবেশ ও কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন ন্যক্কারজনক ঘটনা শুধু একজন উদ্যোক্তার ক্ষতি নয়, বরং পরিবেশের জন্যও হুমকি। আমরা কৃষি বিভাগ তার পাশে আছি।’

মৌচাষিরা এমন ক্ষতি মেনে নিতে পারছেন না এলাকাবাসী। প্রকৃত অপরাধীকে সঠিক বিচারের আওতায় না আনতে পারলে নতুন উদ্যোক্তা তৈরিতে বড় ধরনের হুমকি হতে পারে বলে মনে করেন তারা।

/এমএএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম