যশোরে ইয়াবাসহ মাদককারবারি আটক

যশোর প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৫, ১৭:১৭আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১৭:১৭

যশোরে তিন হাজার ৭৮২টি ইয়াবাসহ নাহিদ হোসেন (২০) নামে এক মাদককারবারিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদরের দাইতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করেন ৪৯ বিজিবির সদস্যরা।

আটক নাহিদ সাতক্ষীরার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের আক্তারুল ইসলামের ছেলে।

বিকালে ৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, যশোরের দাইতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে এক যুবক ইয়াবা নিয়ে বাগআঁচড়ার দিকে যাচ্ছে। অভিযান পরিচালনা করে সড়কের ওপর নাহিদ হোসেন নামে এক যুবককে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে তিন হাজার ৭৮২টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে, সে ঢাকা থেকে যশোর বাগআঁচড়ায় ইয়াবা নিয়ে যাচ্ছিল।

আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম