শেরপুরে কৃষি কর্মকর্তাকে মারধর: প্রধান আসামি গ্রেফতার

শেরপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৭

শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে কর্তব্যরত অবস্থায় মারধরের ঘটনায় উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুমকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে শেরপুর শহরের বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একইদিন বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রাহাত হাসান কাইয়ুম নকলা পৌরসভার ধুকুরিয়া গ্রামের সুরুজ মাওলার ছেলে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে নকলা থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে আসামি কাইয়ুমকে গ্রেফতার করে। পরে বিকালে পুলিশ রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর দুপুরে নকলা উপজেলার কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর অফিসকক্ষে প্রবেশ করে তাকে মারধর করেন নকলা উপজেলার ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম ও ছাত্রদল কর্মী ফজলু। ওই ঘটনায় কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী বাদী হয়ে নকলা থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে, কৃষি কর্মকর্তাকে মারধরের সিসিটিভি ফুটেজ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ পরিপ্রেক্ষিতে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব কাইয়ুমকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল। ছাত্রদল কর্মী ফজলুকে পুলিশ গ্রেফতার করলেও এতদিন পলাতক ছিলেন কাইয়ুম। তাকে গ্রেফতারের দাবিতে কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করেন কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সরকারি কর্মকর্তারা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে