শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আমরা অপেক্ষা করছি: পররাষ্ট্র উপদেষ্টা

রংপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৫, ১৩:১৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৪:২৯

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘ভারত বলেছে, তারা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। তারা দেখুক, আমরাও অপেক্ষা করছি। তবে সর্বোচ্চ বিচারিক সাজা আদালত তাকে দিয়েছে। আমরা এর আগেও তার প্রত্যাবর্তন চেয়েছি কিন্তু ইতিবাচক সাড়া পাইনি। আমরা অপেক্ষা করছি ভারত কী করে।’

শুক্রবার সকাল সাড়ে ১০টায় রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার বিষয়ে এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আজ শুক্রবার খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না টেকনিক্যাল প্রবলেমের কারণে। তাকে নিয়ে যাওয়া বিমানটির ত্রুটির কারণে লন্ডন যেতে এক-আধদিন দেরি হতে পারে। তবে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন বলে আমি জানতে পেরেছি।’

সংস্কার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা সব ধরনের সংস্কার কার্যক্রম শেষ করতে পারবো না। তবে আমরা শুরু করে গেলাম, আশা করি, পরবর্তী সময়ে যারা ক্ষমতায় আসবেন তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’

/এমএএ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ 
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
সৌদি যুবরাজকে সংহতিপত্র দিয়েছেন তারেক রহমান, পাশে থাকার অঙ্গীকার
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী