সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী দুই ভাইসহ ৩ জনের

ফরিদপুর প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায়‌ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার ‌ দিবাগত ‌রাত অনুমানিক দেড়টায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ভাঙ্গার হামিরদী ইউনিয়নের মাধবপুর ব্রিজ সংলগ্ন এলাকায় মহাসড়কে অজ্ঞাত একটি যানবাহন মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই ভাই সুমন (২৫) ও ইমন (২২) মারা যান। তারা কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সদকী মোহাম্মদপুরের করিম মণ্ডলের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত অপর ব্যক্তি আশিক মোল্লাকে (২২) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত অবস্থায় ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর সার্জেন্ট রাসেলকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ রবিবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া অজ্ঞাত গাড়ির চালককে শনাক্তে পুলিশ কাজ করছে।

/এমএএ/
সম্পর্কিত
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
মহাসড়কেই উল্টে গেলো বাস
স্কুলে যাওয়ার পথে থামলো শিক্ষকের জীবন
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল