বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানের পণ্যসহ একজন আটক

কুষ্টিয়া প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৫, ১৬:০৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৬:০৫

কুষ্টিয়ায় মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানের মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন। এ সময় এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

রবিবার (৭ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক জানান, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) দায়িত্বপূর্ণ কুষ্টিয়া শহরের বাইপাস লালন চত্বর এলাকায় বিপুল পরিমাণ অবৈধ নকল বিড়ি পাচারের তথ্য পাওয়া যায়। বিজিবি ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে পঞ্চগড় থেকে বরিশালগামী বিআরটিসি বাস তল্লাশি করে ১৪ হাজার ৬৮০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করে।

এ ছাড়াও মিরপুর উপজেলার চিথলিয়া পূর্ব পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাহাবুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে ভারতীয় ৪০০টি নেশার ট্যাবলেট, ১ হাজার ৪৭৫ নগদ টাকাসহ আটক করা হয়।

এদিকে, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলারের আনুমানিক ৩.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইনসাফনগর বাজারে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় এক কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের