গাজীপুরে বেতনের দাবিতে কারখানার সামনে শ্রমিকদের বিক্ষোভ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৫, ১৩:১৫আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১৩:১৮

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ক্যাটেক্স ফ্যাশন ক্লোথিং লিমিটেড নামে একটি কারখানার সামনে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বুধবার (১০ ডিসেম্বর) সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে ওই কারখানায় এই ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ অক্টোবর ও নভেম্বর মাসের বেতন পরিশোধ করেনি। এ অবস্থায় আর্থিক সংকটে তাদের জীবনযাপন কঠিন পড়ে পড়েছে। এ জন্য তারা বিক্ষোভ করলে ফটকে তালা দিয়ে কর্তৃপক্ষ সরে পড়েছে।

এ বিষয়ে কারখানার ডিজিএম (অপারেশন) ফারুক হোসেন খান বলেন, ‘ক্রয়াদেশ না থাকায় কয়েক মাস ধরে শ্রমিকরা কারখানায় এসে বসে থাকেন। মালিকপক্ষ গতকাল রাতে সিদ্ধান্ত নিয়েছে, চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। বকেয়া বেতন পরিশোধের বিষয়ে কাজ চলছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

 

/এমএএ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি