বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৫, ১৭:৪১ আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১৭:৪১

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে ককটেল নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগের মামলায় আল আমিন তরফদার (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বুধবার রাতে তাকে উপজেলার জিঞ্জিরতলা গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। বিকালে ধুনট থানার ওসি আতিকুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও মামলা সূত্র জানায়, গ্রেফতার আল আমিন তরফদার ধুনট পৌরসভার জিঞ্জিরতলা এলাকার আজাহার আলী তরফদারের ছেলে। তিনি ধুনট পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন। ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌরসভার পশ্চিম ভারনশাহী এলাকায় দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কর্মিসভা চলছিল। সে সময় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপি কার্যালয়ে হামলা চালান। তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি কার্যালয়ে রাখা চেয়ার ও টেবিল ভাঙচুর করেন। এ ঘটনায় ধুনট উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম গত ২৬ জানুয়ারি ধুনট থানায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।

পুলিশ আরও জানায়, এর আগে বিএনপির মিছিলে ককটেল হামলা, ব্যানারে অগ্নিসংযোগ ও যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে হওয়া মামলায় গত ১৫ জুলাই আল আমিন গ্রেফতার হন। সম্প্রতি আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে বাড়িতে অবস্থান করছিলেন।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি