হাদিকে হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় ঝালকাঠির নলছিটি পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র সমাজ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং ব্লকেড কর্মসূচি পালন করে।

এ সময় তারা হাদিকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। রাত ১০টা থেকে শুরু করে রাত ২টা পর্যন্ত ব্লকেড চলে। এরপর সকাল ৬টা পর্যন্ত এ কর্মসূচি স্থগিত করা হয়।

একই দাবিতে রাত ১০টার দিকে ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বিক্ষোভের ফলে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, হত্যার ঘটনার পর জড়িতদের গ্রেফতার না হওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে।

/এমএএ/
সম্পর্কিত
মমতার বক্তব্যের পর ফের আলোচনায় হাদি হত্যাকাণ্ড 
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ফের পেছালো
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী