চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ ৪২ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৭আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৭

চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ ৪২ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী শহীদুল ইসলাম ওরফে বুইস্যাকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। শনিবার (২০ ডিসেম্বর) রাতে নগরীর চান্দগাঁও থানাধীন ফিনলে সাউথ সিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারের বিষয়টি রবিবার দুপুরে র‌্যাব-৭-এর মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়। এতে ব্রিফিং করেন র‌্যাব-৭-এর ভারপ্রাপ্ত অধিনায়ক স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান।

গ্রেফতার শহীদুল ইসলাম বুইস্যা ভোলা জেলার দৌলতখান এলাকার মোহাম্মদ আলীর ছেলে। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন পশ্চিম ষোলশহর এলাকায় বসবাস করে আসছিলেন তিনি।

র‌্যাব কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘র‌্যাব-৭-এর একটি দল চান্দগাঁও থানাধীন ফিনলে সাউথ সিটি এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শহীদুল ইসলাম ওরফে বুইস্যাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার বুইস্যা স্বীকার করে, সে চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় অস্ত্র ব্যবসা, ইয়াবাসহ মাদক কারবার এবং কিশোর গ্যাং ব্যবহার করে চাঁদাবাজি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীদের অপহরণ করে বহদ্দারহাট কাঁচাবাজার দিগন্ত খাজা টাওয়ার এলাকায় অবস্থিত তার আস্তানায় নিয়ে ‘টর্চার সেলে’ নির্যাতন করা হতো। সেখানে তার একটি গোপন নেটওয়ার্কও সক্রিয় ছিল। যার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির আগাম তথ্য পেতো সে।’

র‌্যাব জানিয়েছে, বুইস্যার বিরুদ্ধে চান্দগাঁও, পাঁচলাইশ ও চকবাজার থানায় অস্ত্র, চাঁদাবাজি, নাশকতা ও মাদক সংক্রান্ত ৪২টি মামলা রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের