কুষ্টিয়া সীমান্ত সিল, টহল তৎপরতা জোরদার

কুষ্টিয়া প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৭আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৭

খুলনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকে গুলির ঘটনার পর সীমান্ত এলাকা সিল, চেকপোস্ট ও টহল তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন। কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তের আশেপাশের এলাকায় ৮টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার বেলা পৌনে ১২টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা উপজেলার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এনসিপি শ্রমিক উইংয়ের খুলনা বিভাগের আহ্বায়ক ও নসিপি কেন্দ্রীয় সমন্বয়ক মোতালেব সিকদার (৪২) দুর্বৃত্তের গুলিতে আহত হন।

বিজিবি অধিনায়ক জানান, সংঘটিত অপরাধে জড়িত দুষ্কৃতকারীকে অনতিবিলম্বে আটক এবং সীমান্ত অতিক্রম রোধকল্পে কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী কুষ্টিয়া জেলার দৌলতপুর এবং মেহেরপুর জেলার গাংনী সীমান্তে নিশ্ছিদ্র নজরদারি ও পাহারা জোরদার করা হয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ বিওপিগুলোর দায়িত্বপূর্ণ সীমান্ত এবং সীমান্তের আশেপাশের এলাকায় ৮টি চেকপোস্ট স্থাপনের মাধ্যমে দুষ্কৃতকারীদের আটকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ ছাড়াও নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তে দ্বিগুণ টহল তৎপরতা বৃদ্ধি, চেকপোস্টে তল্লাশি কার্যক্রম পরিচালনার মাধ্যমে দৃষ্কৃতকারী অপরাধীর সীমান্ত অতিক্রম রোধকল্পে কর্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম