আরও একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো ‘ছোট সাজ্জাদ’ ও তার স্ত্রীকে 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ ডিসেম্বর ২০২৫, ১৭:৫১ আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১৮:৩১

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’ ও তার স্ত্রী শারমিন তামান্নাকে আরও একটি হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট (গ্রেফতার দেখানো) আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে নগরীর কোতয়ালি থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত এ আদেশ দেন। এদিন রাজশাহী কারাগার থেকে সাজ্জাদ এবং ফেনী কারাগার থেকে শারমিন অনলাইনে শুনানিতে চট্টগ্রাম আদালতে সংযুক্ত হয়েছিলেন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

এপিপি বলেন, ‘গত বছরের ১৩ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আহত হয়ে পরবর্তী সময়ে মারা যান নিজাম উদ্দিন নামে এক ব্যক্তি। এ ঘটনায় কোতয়ালি থানায় দায়ের করা হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করে কোতয়ালি থানা পুলিশ। এর আগে গত ১৫ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত চান্দগাঁও থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে হত্যাসহ দুটি মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন।’

পুলিশ ও আদালত সূত্র জানায়, সাজ্জাদ ১০টি হত্যাসহ মোট ১৯টি মামলার আসামি। তার স্ত্রীর বিরুদ্ধেও একাধিক হত্যাসহ ৮টি মামলা রয়েছে। গত সেপ্টেম্বরে ৪টি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে তারা জামিন পেয়েছেন। তবে ওই আদেশ চলতি সপ্তাহের শেষের দিকে চট্টগ্রামের আদালতে পৌঁছালে বিষয়টি প্রকাশ্যে আসে।

গত ১৫ মার্চ সাজ্জাদকে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি রাজশাহী কারাগারে বন্দি আছেন। গত ১০ মে দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে শারমিনকে গ্রেফতার করা হয়। বর্তমানে শারমিন ফেনী জেলা কারাগারে বন্দি আছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তের ওপারে মিললো সাবেক বিজিবি সদস্যের মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন
সীমান্তের ওপারে মিললো সাবেক বিজিবি সদস্যের মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন
‘মেসিকে ছাড়া আমাদের নতুন করে গড়ে উঠতে হবে’
‘মেসিকে ছাড়া আমাদের নতুন করে গড়ে উঠতে হবে’
বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী
বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী
তিতাসের চাকরি ছেড়ে যেভাবে চলচ্চিত্রে এসেছিলেন রাজীব
তিতাসের চাকরি ছেড়ে যেভাবে চলচ্চিত্রে এসেছিলেন রাজীব
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড