বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে আরও দুটি মনোনয়নপত্র উত্তোলন

বগুড়া প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৭আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ২০:২৩

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে আরও দুটি মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। এ আসনে খালেদা জিয়ার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও তার উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে সোমবার দুপুরে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করা হয়।

নেতাকর্মীরা জানান, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ হাফিজুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, শাহজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের প্রার্থী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে নেতাকর্মীরা শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তাইফুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উল্লিখিত নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত ছিলেন। তাদের মাঝে উৎসবের আমেজ দেখা দেয়।

এর আগে রবিবার দুপুরে একই আসনে খালেদা জিয়ার পক্ষে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।

বগুড়া গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে প্রার্থী হবেন। নেতারা তার পক্ষে তিন স্থান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে এক স্থানে প্রার্থীর স্বাক্ষর সংবলিত একটি ফরম জমা দিতে হবে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর চেষ্টার কোনও ত্রুটি নেই: নজরুল ইসলাম খান
সরকারের সবচেয়ে বড় সাফল্য ছয় মাসে প্রতিটি সেক্টরে জবাবদিহি প্রতিষ্ঠা: রিজভী 
সরকারের ১৮০ দিনে অর্থনীতির গতি কতটা ফিরলো
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস