হেফাজতের আমিরের সঙ্গে রাশেদ খাঁনের কী কথা হলো?

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ অক্টোবর ২০২৬, ১৯:১১ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১৯:১১

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টায় চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ হয়।

সাক্ষাৎকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বিএনপি যেন রাষ্ট্র পরিচালনায় সফল হয়, সে জন্য দোয়া করেন। একই সঙ্গে তিনি প্রশ্ন করেন, মাত্র যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের বিরুদ্ধে কেন এই লংমার্চের আয়োজন করা হচ্ছে?

এ সময় আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রধানমন্ত্রীর সুস্থতা ও সফলতা কামনা করে দোয়া করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে তার সালাম প্রধানমন্ত্রীকে পৌঁছে দিতে বলেন।

মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। এ প্রসঙ্গে তিনি অতীতের একটি ঘটনা স্মরণ করে বলেন, কয়েকটি ইসলামী দল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে বিভিন্ন দাবি নিয়ে গেলে তিনি বলেন, যেখানে কোনও ভিন্নমত নেই, সেখানে তো কোনও দাবি থাকে না; আপনাদের সঙ্গে আমরা একমত। এর মাধ্যমে তিনি বিএনপির ইসলামী মূল্যবোধে বিশ্বাসের বিষয়টি স্মরণ করিয়ে দেন।

অন্যদিকে, যারা ইসলামের নাম ভাঙিয়ে এবং জান্নাতের লোভ দেখিয়ে জনগণের কাছে জান্নাতের ভুয়া টিকিট বিক্রি করে প্রতারণা করছিল, তাদের বিরুদ্ধে নির্বাচনের আগে সাহসী ভূমিকা রাখার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে বিশেষভাবে ধন্যবাদ জানান রাশেদ খাঁন।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক মাহবুবুর রহমান শামীম ও ফটিকছড়ি ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

/এফআর/
সম্পর্কিত
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
সর্বশেষ খবর
গ্রেফতারের আগে মেজর (অব.) আখতারুজ্জামানের বার্তা, ‘জনগণের জন্য এই জীবন ত্যাগ করবো’
গ্রেফতারের আগে মেজর (অব.) আখতারুজ্জামানের বার্তা, ‘জনগণের জন্য এই জীবন ত্যাগ করবো’
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
বগুড়া থেকে নিখোঁজ দুই শিশু ঢাকায় উদ্ধার
বগুড়া থেকে নিখোঁজ দুই শিশু ঢাকায় উদ্ধার
ফেরদৌসী মজুমদারের মেয়ে ত্রপার আক্ষেপ
ফেরদৌসী মজুমদারের মেয়ে ত্রপার আক্ষেপ
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম