এনসিপির শ্রমিক সংগঠনের নেতাকে পরিকল্পিত হত্যাচেষ্টার অভিযোগ পরিবারের

খুলনা প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৫, ২৩:০৫আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ২৩:০৫

‘পরিকল্পিতভাবে জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে।’ এমন অভিযোগ করেছেন জাতীয় শ্রমিক শক্তি নেতৃবৃন্দ এবং পরিবারের সদস্যরা। সোমবার রাত ৯টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত জাতীয় শ্রমিক শক্তি খুলনা জেলা কমিটি এবং পরিবারের যৌথ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক এবং খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে (৪২) খুলনা নগরীর সোনাডাঙ্গার একটি ভাড়া বাসার ভেতরে গুলি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে ‘মুক্তা হাউজ’ নামে ওই বাসার নিচতলায় ঘটনাটি ঘটেছে।

সংবাদ সম্মেলনে মোতালেব শিকদারের স্ত্রী ফাহিমা আক্তার ওই বাসা ভাড়া নেওয়া এক নারীকে গ্রেফতারের আহ্বান জানিয়ে বলেন, ‘তাকে গ্রেফতার করতে পারলেই আসল সত্য বেরিয়ে আসবে।’

জাতীয় শ্রমিক শক্তি খুলনা জেলা কমিটির আহ্বায়ক মো. আশরাফুজ্জামান ঘটনার রহস্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানান। তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগ ও প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে আমরা একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। তদন্তে যদি প্রমাণিত হয় যে মোতালেব শিকদার কোনও অনৈতিক কর্মকাণ্ড বা সংগঠনের শৃঙ্খলাবিরোধী আচরণে জড়িত ছিলেন, তবে সংগঠনের পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘একই সঙ্গে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, পুলিশের পক্ষ থেকে ভিকটিম ব্লেমিংয়ের আশ্রয় নিয়ে দায়সারা বক্তব্য প্রদান করা হচ্ছে এবং জাতীয় নিরাপত্তা ও নির্বাচনকে অজুহাত হিসেবে ব্যবহার করে মূল অপরাধকে আড়াল করার অপচেষ্টা চালানো হচ্ছে।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় শ্রমিক শক্তি খুলনা জেলা কমিটির আহ্বায়ক মো. আশরাফুজ্জামান। উপস্থিত ছিলেন গুলিবিদ্ধ মোতালেবের মা রাবেয়া বেগম, জাতীয় শ্রমিক শক্তি মহানগর নেতা মিরাজ।

/এমএএ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের