এনসিপির শ্রমিক সংগঠনের নেতা গুলিবিদ্ধের ঘটনায় সন্দেহভাজন নারী আটক

খুলনা প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৫, ২৩:২৯ আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ২৩:৪৩

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধের পর মুক্তা হাউস থেকে পালিয়ে যাওয়া সন্দেহভাজন নারী তনিমা ওরফে তন্বীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে মহানগর ডিবি (গোয়েন্দা) পুলিশ খুলনা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।

খুলনা মহানগর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, তদন্তের স্বার্থে আপাতত এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়। আটক নারীকে সিনিয়র অফিসাররা জিজ্ঞাসাবাদ করছেন। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই ও প্রয়োজনীয় আইনগত করণীয় শেষে বিস্তারিত জানানো হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক এবং খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে (৪২) খুলনা নগরীর সোনাডাঙ্গার একটি ভাড়া বাসার ভেতরে গুলি করা হয় বলে জানিয়েছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে ‘মুক্তা হাউজ’ নামে ওই বাসার নিচতলায় ঘটনাটি ঘটেছে।

/এমএএ/
সম্পর্কিত
এনসিপির পুনর্গঠন যেকোনও সময়, বিলুপ্ত হচ্ছে মুখ্য সমন্বয়কসহ একাধিক পদ
‘৬ আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করে এনসিপি’
ভারতের কাছ থেকে গঙ্গার ন্যায্য হিস্যা আদায় করে নেবো: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
হুথি হামলার জেরে সৌদি আরবে স্থগিত রোনালদোদের ম্যাচ
হুথি হামলার জেরে সৌদি আরবে স্থগিত রোনালদোদের ম্যাচ
দেয়ালে আঁকা হলো বেগম রোকেয়া ও দুই কবিকে, বাদ পড়লেন সঞ্জীব চৌধুরী
দেয়ালে আঁকা হলো বেগম রোকেয়া ও দুই কবিকে, বাদ পড়লেন সঞ্জীব চৌধুরী
নতুন কুঁড়িতে এবার রেকর্ড ১৬ লাখ নিবন্ধন
নতুন কুঁড়িতে এবার রেকর্ড ১৬ লাখ নিবন্ধন
ওপেনএআই-এ গোপন নজরদার: গ্রেফতার প্রকৌশলী কে এই আলফোজান
ওপেনএআই-এ গোপন নজরদার: গ্রেফতার প্রকৌশলী কে এই আলফোজান
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা