কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লা প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৫, ২০:৫৩আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ২০:৫৩

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মনোনীত প্রার্থী দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও দলীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকালে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয় বলে জানা গেছে।

এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজ এবং দেবিদ্বার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

দেবিদ্বার উপজেলা জাতীয় নাগরিক পার্টির ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ দেবিদ্বার আসন থেকে সংসদ নির্বাচন করবেন।  জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে আজকে তার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা ভোটের মাধ্যমে হাসনাত আব্দুল্লাহকে বিজয়ী করে আনবো।’

এ সময় উপস্থিত ছিলেন– এলাহাবাদ এলাকার শহীদ সাইফুল ইসলাম তন্ময়ের বাবা সফিকুল ইসলাম, দেবিদ্বার ভিংলাবাড়ি এলাকা শহীদ সাব্বিরের মা রিনা বেগম, দেবিদ্বার উপজেলা জাতীয় নাগরিক পার্টির ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার উপজেলা ছাত্রশক্তি নেতা হৃদয়, রাফসান, কাজী নাছিরসহ উপজেলা নাগরিক পার্টির নেতৃবৃন্দ।

জানা গেছে, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে হাসনাত আবদুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী মঞ্জুরুল আহসান মুন্সী এবং জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ।

এর আগে কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন এনসিপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ।

/এমএএ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি