১০ হাজার টাকার চুক্তিতে আগুন দেওয়া হয় নির্বাচন অফিসে: পুলিশ

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৫, ১৯:০৫ আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৯:০৫

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক জানিয়েছেন, ১০ হাজার টাকা চুক্তিতে জেলা নির্বাচন অফিসে আগুন দেয় আসামি মো. রুবেল (৪১)। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে পুলিশ সুপার তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান।

১২ ডিসেম্বর দিবাগত রাতে লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে আগুন দেয় মুখোশ পরা এক যুবক। অফিসের সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করে অনুসন্ধানে নামে। এরপর পুলিশ একপর্যায়ে অভিযুক্ত রুবেলকে শনাক্ত করে।

অভিযুক্ত রুবেল লক্ষ্মীপুর পৌরসভা (১০নং ওয়ার্ড) মজুপুর  গ্রামের মৃত আব্দুল হাসের ছেলে এবং সাবেক সদর উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ হাকিমের বড় ভাই।

পুলিশ সুপার জানান, প্রয়াত সাবেক সংসদ সদস্য শাহাজাহান কামাল এমপির এপিএস শিশুল চক্রবর্তীর নির্দেশে ১০ হাজার টাকার বিনিময়ে অভিযুক্ত রুবেল নির্বাচন অফিসে আগুন দেয়। আগুন দেওয়ার আগে রুবেলকে দুই হাজার টাকা দেওয়া হয়। আগুন দেওয়ার পরে চুক্তির আট হাজার টাকা পরিশোধ করে শিমুল চক্রবর্তী। এ ছাড়া ছোট ভাই আব্দুল আজিজ হাকিম ছাত্রলীগ করার কারণে বিদ্যুৎ অফিস থেকে তার চাকরি চলে যায়। দীর্ঘদিন বেকার থাকার কারণে আসামি রুবেল লোভে পড়ে আগুন দেয় জেলা নির্বাচন অফিসে।

গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। শুক্রবার আদালতে নেওয়া হলে রুবেল আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডায়াবেটিস নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ
ডায়াবেটিস নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ
রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ
রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ
দুর্ঘটনায় আহত থানার সেকেন্ড অফিসার এসআই মারা গেছেন
দুর্ঘটনায় আহত থানার সেকেন্ড অফিসার এসআই মারা গেছেন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা