ডায়াবেটিস নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৬, ২১:৪৯ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ২১:৪৯

দেশে ডায়াবেটিসে আক্রান্ত রোগী ও ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সচেতনতা বাড়ানো এবং রোগ ব্যবস্থাপনায় সহায়তা দিতে চালু হতে যাচ্ছে ‘ডায়াবেটিস মেলা’ নামের অ্যাপ। শনিবার (১৪ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে ডায়াবেটিস মেলা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ডায়াবেটিস মেলার প্রধান সমন্বয়ক ডা. মো. ফজলেরাব্বী খান বলেন, অ্যাপটির মাধ্যমে যে কেউ নিজের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কিংবা আক্রান্ত হওয়ার বিষয়ে প্রাথমিক ধারণা নিতে পারবেন। যারা ঝুঁকিতে রয়েছেন, তারা প্রয়োজনীয় তথ্য ও স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে জানতে পারবেন। আর আক্রান্ত ব্যক্তিরা পাবেন চিকিৎসা ও রোগ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন সহায়তা। এর মাধ্যমে রোগী ও ঝুঁকিতে থাকা ব্যক্তিরা নিজেদের স্বাস্থ্য ব্যবস্থাপনায় আরও সচেতন ও দায়িত্বশীল হতে পারবেন। এ উদ্যোগে সার্বিক সহযোগিতা করছে বেক্সিমকো ফার্মা ও কংগ্রেসিয়া।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি নির্বাচিত (প্রেসিডেন্ট ইলেক্ট) এবং ডায়াবেটিস মেলার উপদেষ্টা পরিষদের সদস্য ডা. শাহাজাদা সেলিম বলেন, বিশ্বব্যাপী ডায়াবেটিস উদ্বেগজনক হারে বাড়ছে। বাংলাদেশেও এ রোগের প্রকোপ আশঙ্কাজনক। দেশে প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত। আক্রান্ত ব্যক্তিদের ৬২ দশমিক ১ শতাংশই জানেন না যে তাদের ডায়াবেটিস রয়েছে। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, স্থূলতা ও অসচেতনতা এ রোগের ঝুঁকি বাড়াচ্ছে।

তিনি বলেন, ডায়াবেটিসে আক্রান্ত হলে সাধারণত তা পুরোপুরি নিরাময় করা যায় না। তবে স্বাস্থ্যকর খাবার গ্রহণ, নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম, সময়মতো পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিন্তু বাস্তবতা হলো, দেশের ৯২ শতাংশ ডায়াবেটিস রোগীর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে নেই। ফলে তাদের হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকল হওয়া, রক্তনালির জটিলতা, দৃষ্টিশক্তি ও স্নায়ুর ক্ষতির ঝুঁকি তৈরি হচ্ছে। এতে রোগীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি চিকিৎসার ব্যয় বাড়ছে এবং পরিবার ও স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ তৈরি হচ্ছে।

শাহাজাদা সেলিম আরও বলেন, ডায়াবেটিস প্রতিরোধে আগাম সচেতনতা, দ্রুত রোগ শনাক্তকরণ এবং আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত চিকিৎসা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যেই ২০১৯ সাল থেকে তারা ডায়াবেটিস সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। ছোট-বড় নানা পরিসরে আয়োজন করা হচ্ছে ‘ডায়াবেটিস মেলা’। এ মেলার মাধ্যমে মানুষ ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নেওয়ার সুযোগ পাচ্ছেন। রোগটি নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে সচেতনতা ও সঠিক ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়াই তাদের লক্ষ্য। তাদের প্রতিপাদ্য ‘ডায়াবেটিস আমার, দায়িত্বও আমার’।

এ সময় ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপের লোগো উন্মোচন করেন শাহাজাদা সেলিম। তিনি বলেন, যাদের জন্য অ্যাপটি তৈরি করা হচ্ছে, তাদের মতামতের ভিত্তিতেই এটিকে আরও কার্যকর ও পূর্ণাঙ্গ করা হবে। এ জন্য সাধারণ মানুষ নির্ধারিত মতামত ফর্ম পূরণ করে, ফেসবুক পেজে অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে (+৮৮০১৭০১ ৬৬৫৪৬৫) তাদের পরামর্শ দিতে পারবেন।

/এএজে/আরকে/
সম্পর্কিত
মগবাজারে ক্রেনচাপায় প্রকৌশলীর মৃত্যু: নিরপেক্ষ তদন্তের দাবি পরিবারের
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন
সর্বশেষ খবর
প্রত্যেক এমপির জন্য ৫ কোটি টাকা: কেন এই বিশেষ বরাদ্দের প্রস্তাব
প্রত্যেক এমপির জন্য ৫ কোটি টাকা: কেন এই বিশেষ বরাদ্দের প্রস্তাব
প্রতিষ্ঠাতা বিদায় নিলে কী হয় প্রযুক্তি প্রতিষ্ঠানের?
কী, কেন, কীভাবে প্রতিষ্ঠাতা বিদায় নিলে কী হয় প্রযুক্তি প্রতিষ্ঠানের?
রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ
রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ
দুর্ঘটনায় আহত থানার সেকেন্ড অফিসার এসআই মারা গেছেন
দুর্ঘটনায় আহত থানার সেকেন্ড অফিসার এসআই মারা গেছেন
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা