চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল শুরু

চাঁদপুর প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৪

আট ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার সকাল ৬টা থেকে চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে এই নৌপথে শুক্রবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। রাত ১০টার পর চাঁদপুর থেকে ছেড়ে যায়নি কোন যাত্রীবাহীলঞ্চও।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর হরিনা ফেরিঘাট ম্যানেজার ফয়সাল আলম চৌধুরী।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, শুক্রবার রাত থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে। একপর্যায়ে রাত ১০টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মাঝনদীতে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। এতে চাঁদপুর ও শরীয়তপুরের ফেরিঘাটের দুইপাশে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু  হবে।

বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বাবু লাল বৈদ্য বলেন, ‘শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ করে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেছে। এই কারণে ঢাকা চাঁদপুর, ভোলা বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের