নারায়ণগঞ্জের বিলে নিখোঁজ দৃক কর্মকর্তার লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ১৪:৩১আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৫:২৪

ইরফানুল ইসলাম রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত দৃক গ্যালারির নিখোঁজ কর্মকর্তা ইরফানুল ইসলামের (৪২) লাশ পাওয়া গেছে নারায়ণগঞ্জের জালকুড়ির বিলে। তিনি দৃক গ্যালারির প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। তার বাবার নাম মাহাবুব ইসলাম।
দৃক গ্যালারি সূত্রে জানা যায়, শনিবার আনুমানিক দুপুর ১২টায় ধানমণ্ডি ৮ নম্বর সড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে থেকে তিনি নিখোঁজ হন। গতকালই এ বিষয়ে থানায় জিডি করা হয়।
ইরফানুল ইসলামের বাসা ধানমণ্ডির রায়েরবাজার এলাকায়। এবার তার ছেলে এইচএসসি পরীক্ষা দিচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবিদ হোসেন জানান, শনিবার বিকেলে জালকুড়ির একটি বিল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরে কোনও আঘাতের দাগ ছিল না। পরনে ছিল সাদা পায়জামা ও হলুদ পাঞ্জাবি। পরে লাশ ময়না তদন্তের জন্য ১০০ শয্যার নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, রবিবার দুপুরে নিহতের পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেন। তাদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা চলছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফতউল্লাহ জানান, নিহতের পরিবার জানিয়েছে, শনিবার দুপুরে কোনও একটি ব্যাংক থেকে টাকা তোলার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ময়না তদন্তের প্রতিবেদনের আগে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। তবে নিহতের পরিবারের দেওয়া তথ্যগুলো আমরা যাচাই করবো।

/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম