সুন্দরবনে ২ পর্যটক ও রিসোর্ট মালিককে অপহরণ

খুলনা ও মোংলা প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৬, ২২:২৬ আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ২২:৩১

সুন্দরবনে দুই পর্যটক ও রিসোর্ট মালিককে অপহরণ করা হয়েছে। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার কেনুর খাল থেকে তাদের অপহরণ করেছে সশস্ত্র বনদস্যুরা।

জানা গেছে, ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসা দুই জন পর্যটক ও রিসোর্টের মালিকসহ তিন জন দস্যুদের হাতে শুক্রবার বিকালে জিম্মি হন। এরপর দস্যুরা ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

শনিবার দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘কোস্ট গার্ডের সদস্যরা জিম্মিদের উদ্ধারে পদক্ষেপ নিচ্ছে। দাকোপ থানা পুলিশ কোস্টগার্ডকে সহযোগিতা করছে। জিম্মিদের উদ্ধার করার পর বিস্তারিত জানা সহজ হবে।’

প্রাথমিকভাবে জানা গেছে, ঢাকা হতে দুই পর্যটক সোহেল ও জনি মোংলা হয়ে দাকোপ থানাধীন গোলকানন নামে একটি রিসোর্টে অবস্থান নেয়। শুক্রবার তারা সুন্দরবন ঘুরতে বের হন। রিসোর্টের নিজস্ব বোটে তারা বনের ভেতর প্রবেশ করেন। সঙ্গে রিসোর্টের মালিক শ্রীপতিও ছিলেন। বনের গহীনে যাওয়ার পর বিকালে তারা দস্যুদের হাতে জিম্মি হন। এরপর দস্যুরা তাদের মুক্তির জন্য ৪০ লাখ টাকা দাবি করেছে। বিষয়টি কোস্টগার্ডের সদস্যরা জানার পর খোঁজখবর নিতে শুরু করেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

এদিকে, এ ঘটনা শুনেছেন বলে জানিয়েছেন বন বিভাগের ঢাংমারী স্টোশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী। তবে কোন দস্যু বাহিনী পর্যটকদের অপহরণ করেছে তা জানাতে পারেননি।

বনে পর্যটক অপহরনের ঘটনায় শনিবার দিনব্যাপী ওই এলাকায় কোনও ট্যুর নৌযান কিংবা পর্যটক যাতায়াত করেননি। পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

/এমএএ/
সম্পর্কিত
ফ্রান্সের কোলিউর, সমুদ্রসৈকত ও রঙিন গলিপথে কাটান শরতের ছুটি
তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ, কবে উঠবে নিষেধাজ্ঞা?
শুক্রবার থেকেই সাজেক যেতে পারবেন পর্যটকরা, নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক