এবারের নির্বাচন আগামীর গণতন্ত্রের ভিত্তি স্থাপন করবে: বদিউল আলম

ময়মনসিংহ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৬, ১৭:২৪ আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১৭:৫৫

‘এবারের নির্বাচন আগামীর গণতন্ত্রের ভিত্তি স্থাপন করবে’ বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

সোমবার (৫ জানুয়ারি) বিকালে ময়মনসিংহে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত সদর-৪ আসনের প্রার্থীদের নিয়ে বিভাগীয় সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসন্ন সংসদ নির্বাচনে পরিস্থিতি ঠিক রাখার ওপর গুরুত্বারোপ করে বদিউল আলম বলেন, ‘গত ১৫ বছরে প্রশাসনকে অনেক দলীয়করণ করা হয়েছে। এখনও তা অব্যাহত রয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যাতে নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘৫ আগস্টের পর পুলিশ বাহিনীর মনোবল ভেঙে গেছে। অন্তর্বর্তী সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নিশ্চিত করবে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ
দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করে সাতক্ষীরার চারটি আসনে বিএনপিকে হারানো হয়েছে: আইনমন্ত্রী
স্থানীয় সরকারব্যবস্থার সংস্কার ও প্রস্তাবিত আইনি কাঠামো
সর্বশেষ খবর
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত