ফেনীর সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভসহ পাঁচ জন স্বেচ্ছায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা আনুষ্ঠানিকভাবে দলের সব কার্যক্রম থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন।
পদত্যাগকারী বাকি চার জন হলেন—ফেনী জেলা সহ-সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, সদস্য নুরে আজিম, জুনায়েদ হোসেন ও আজিমুল হক।
ওমর ফারুক শুভ তার পদত্যাগপত্র দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের কাছে জমা দিয়েছেন।
শুভ বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি মধ্যমপন্থার রাজনীতি করার প্রতিশ্রুতি দিলেও বর্তমানে দল নিজস্ব মতাদর্শ থেকে সরে দাঁড়িয়েছে। ব্যক্তিগত ও নীতিগত কারণে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে আমি দলের সব কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছি।’
পদত্যাগপত্রের অনুলিপি দেওয়া হয়েছে দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের কাছে। তাদের মধ্যে রয়েছেন—নাহিদ ইসলাম, আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত ও সদস্যসচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক।









