চট্টগ্রামে সমাবেশে উপস্থিত থাকবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ জানুয়ারি ২০২৬, ২৩:৫৯আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ২৩:৫৯

প্রায় দুই দশক পর বন্দর নগরী চট্টগ্রামের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে বিএনপির মহাসমাবেশ। চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রায় ১০ লাখ মানুষের সমাগম ঘটানোর লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে দলটি।

তারেক রহমান সর্বশেষ চট্টগ্রাম সফরে এসেছিলেন ২০০৫ সালের ৬ মে। সে সময় তিনি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। দীর্ঘ ২০ বছর পর এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে প্রথমবার চট্টগ্রাম আসছেন। চলতি বছরের ৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

২০০৫ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে ভোট চাইতে আয়োজিত এক সভায় বক্তব্য রেখেছিলেন তারেক রহমান। ওই সফরের পর আর কোনও বড় রাজনৈতিক কর্মসূচিতে চট্টগ্রামে আসেননি তিনি।

এদিকে, বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালের ৯ জানুয়ারি পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে বক্তব্য দিয়েছিলেন। প্রায় ১৪ বছর পর একই মাঠে এবার দলের প্রধান হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান, যা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এক মুহূর্ত হিসেবে দেখছেন বিএনপি নেতারা।

নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারেক রহমান ২৪ জানুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছাবেন। ওই রাত তিনি চট্টগ্রামেই অবস্থান করবেন। পরদিন ২৫ জানুয়ারি সকাল ১০টায় পলোগ্রাউন্ড মাঠের জনসমাবেশে উপস্থিত থাকবেন। সমাবেশ দুপুর ১২টার মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে।’

নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, ‘পলোগ্রাউন্ড মাঠে অন্তত ১০ লাখ মানুষের সমাগম হবে। দীর্ঘদিন পর আমাদের চেয়ারম্যান চট্টগ্রাম আসছেন, এ খবর দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। সেদিন পলোগ্রাউন্ডে মানুষের ঢল নামবে।’

মহাসমাবেশ সফল করতে সোমবার পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও সাবেক মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি মাঠের সার্বিক অবস্থা, মঞ্চ স্থাপন, প্রবেশ ও বহির্গমন পথ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও আয়োজকদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন, যাতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ নির্বিঘ্ন ও সুশৃঙ্খল হয়।

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘পলোগ্রাউন্ডের এই মহাসমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জনগণের দৃঢ় অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। এই সমাবেশের মাধ্যমে গণতন্ত্রের পক্ষে জনতার ঐক্য আরও সুদৃঢ় হবে।’

মেয়র জানান, মহাসমাবেশকে কেন্দ্র করে যেন কোনও ধরনের বিশৃঙ্খলা বা জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও নাগরিক ভোগান্তি এড়ানোই তাদের প্রধান অগ্রাধিকার।

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী