ব্যানার ছেঁড়ার ঘটনায় রাকসু জিএসের মানসিক চিকিৎসার দাবি ছাত্রদলের

‎রাবি প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৬, ১৬:০৭আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১৭:২৫

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থি শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল।

‎সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শাখা ছাত্রদল আয়োজিত পূর্বঘোষিত এক মানববন্ধন থেকে এই দাবি জানান তারা।

‎‎মানববন্ধনে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘সালাহউদ্দিন আম্মার রাকসুর জিএস নির্বাচিত হওয়া পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য একটা দুর্ভাগ্য। যার চোখের দিকে তাকিয়ে আমরা আগামী বাংলাদেশের স্বপ্ন দেখি সে তার ব্যানার ছিঁড়ে ফেলে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য ধৈর্য ধরে আছি। ধৈর্যের যদি বিচ্যুতি ঘটে, কারও শরীরে মানচিত্র রাখবো না।’

‎প্রশাসনকে আল্টিমেটাম দিয়ে রাহী বলেন, ‘অনতিবিলম্বে ২৪ ঘণ্টার মধ্যে এই মানসিক ভারসাম্যহীন, উন্মাদ, সন্ত্রাসী সালাহউদ্দিন আম্মারের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবেন। যদি ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে আমরা ধরে নেবো এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, উপাচার্য এবং দুই উপ-উপাচার্যের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।’

‎‎সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, ‘চিকিৎসাবিজ্ঞানে একটা টার্ম আছে নার্সিসিজম সিনড্রোম, যেখানে ব্যক্তি নিজেকে বিভিন্ন ভূমিকায় নিজেকে কল্পনা করেন। এবং সেই ব্যক্তিত্বকে অনেক বড় মনে করেন। এ ছাড়া ক্যাচ মিল টু আইট নামে একটি মুভি আছে; যেখানে ১৯ বছরের একটি ছেলে নিজেকে কখনও ডাক্তার, পাইলট বা অন্যান্য চরিত্রে নিজেকে অঙ্কুরিত করতো। এবং সে অভিজ্ঞতা ছাড়াই সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করতো। আমাদের রাকসু জিএসের অবস্থাও হয়েছে তেমন।’

‎মিঠু আরও বলেন, ‘তিনি ফেসবুকে আল্টিমেটাম দিয়ে ব্যানার টেনে ছিঁড়ে ফেলেছেন। কিন্তু ফেসবুক তো কোনও অফিসিয়াল কাজের মাধ্যম নয়। ‎তার এই ধরনের কাজ পাগলামি ছাড়া আর কিছুই নয়। শিক্ষকের কলার টেনে ধরা, ভবনে তালা মেরে দেওয়া, এটা তো কোনও ছাত্রের কাজ না। সে ছাত্র হয়ে প্রশাসনের ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। ওই সিনেমার মতো সে নার্সিসিজম সিনড্রোমে ভুগছে। সুতরাং তার চিকিৎসার দরকার।’

‎সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে যারা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থির করছে, তাদের দ্রুত বয়কট করুন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সব অপরাধ, মানসিক বিকারগ্রস্তদের বিরুদ্ধে সব সময় প্রস্তুত আছে।‎’‎

‎মানববন্ধন শেষে শাখা ছাত্রদল আম্মারের মানসিক চিকিৎসার ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের কাছে স্মারকলিপি জমা দেন।

‎স্মারকলিপির বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

‎‎এর আগে রবিবার (১৮ জানুয়ারি) সকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ও রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদারের টানানো ব্যানার দুপুর ২টার আগে খুলে নেওয়ার আল্টিমেটাম দিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দেন আম্মার। পরে তার দেওয়া সময় (দুপুর ২টা) অতিক্রম করায় তিনি নিজেই ওই ব্যানার খুলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই ভিডিও শেয়ার করেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
নিজ দলের সভাপতিকে হত্যা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার
স্বাধীনতার প্রশ্নে আপস না করাই ছিল জুলাই আন্দোলনের মূল লক্ষ্য: ছাত্রদল সভাপতি
সর্বশেষ খবর
একটার পর একটা ধস শুরু হইছে, বাঁধটি ভেঙে গেলে আমরা সব হারিয়ে ফেলবো
একটার পর একটা ধস শুরু হইছে, বাঁধটি ভেঙে গেলে আমরা সব হারিয়ে ফেলবো
২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করবে সরকার
২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করবে সরকার
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ এক পরিবারের ৩ জনের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ এক পরিবারের ৩ জনের মৃত্যু
বিল পাস ও স্থায়ী কমিটি গঠনে সরকারের ভূমিকা নিয়ে টিআইবির উদ্বেগ
বিল পাস ও স্থায়ী কমিটি গঠনে সরকারের ভূমিকা নিয়ে টিআইবির উদ্বেগ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী