চট্টগ্রাম-৬ আসনে ধানের শীষ পেলেন গিয়াস কাদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ জানুয়ারি ২০২৬, ১৯:৩৫আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ২০:০৭

অবশেষে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী দলের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) দলের প্রতীক বরাদ্দের চিঠি হাতে পেয়েছেন তিনি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় প্রতীক বরাদ্দের চিঠিটি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন রাউজান থানা বিএনপি নেতা ফিরোজ আহমেদ।

উল্লেখ্য, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপি থেকে প্রথমে গিয়াস কাদেরকে দলের মনোনয়ন দেওয়া হলেও পরে একই আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকেও দলীয় মনোনয়ন দেওয়া হয়। পরে দুজনই বিএনপি থেকে মনোনয়নপত্র দাখিল করেন।

বাছাইয়ে রাউজান আসনে বিএনপি থেকে এ দুই নেতার মনোনয়ন বৈধ ঘোষণা করা হলে দলের নেতাকর্মীরা দ্বিধায় পড়ে যান। শেষ পর্যন্ত গিয়াস উদ্দিন কাদেরই পেলেন দলের ধানের শীষ প্রতীক।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান