শিগগিরই সলিমপুরের সন্ত্রাসীদের নির্মূল করা হবে: র‌্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ জানুয়ারি ২০২৬, ১৭:৫২আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৭:৫২

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান বলেছেন, ‘জঙ্গল সলিমপুর, যা একটি সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। খুব শিগগিরই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সেখানে যারা অবৈধভাবে বসবাস করছে, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা রয়েছে, তাদের নির্মূল করা হবে।’

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় র‌্যাব-৭-এর প্রধান কার্যালয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র‌্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়ার নামাজে জানাজা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

র‌্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘২০০৪ সালে র‌্যাব সৃষ্টির পর থেকে ৭৫ জন সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছেন। এ কাতারে আরও একজন সদস্য যুক্ত হয়েছেন। গত বছরের ৫ আগস্টের পর দেড় বছরে অনেক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে, অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে।’

তিনি বলেন, ‘সুবেদার মোতালেব শহীদ হয়েছেন। এজন্য যারা দায়ী, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। বিচারিক কার্যক্রমের মাধ্যমে যেন তাদের শাস্তি নিশ্চিত হয়, সেটি আমরা যেকোনও মূল্যে নিশ্চিত করবো। আপনাদের কথা দিতে চাই, এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। বিচারের রায় না হওয়া পর্যন্ত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পুরো বিষয়টি মনিটরিং করবে এবং রায় কার্যকর হওয়া পর্যন্ত আমরা এটি মনিটর করবো। আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং আমাদের দায়িত্ব পালন করে যাবো।’

তিনি বলেন, ‘শহীদ মোতালেবের পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার স্ত্রী স্বামী হারিয়েছেন, সন্তানরা পিতা হারিয়েছে। আমরা সেই পিতা বা স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না। তবে আমরা নিশ্চিত করতে চাই, এই পরিবারের দায়িত্ব আমরা গ্রহণ করেছি এবং মোতালেবের পরিবারের পাশে থাকবো; যাতে তার অবর্তমানে পরিবারকে অতিরিক্ত কষ্টের মুখে পড়তে না হয়।’

এর আগে, সোমবার (১৯ জানুয়ারি) সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‌্যাবের একটি টিম অভিযানে গেলে সন্ত্রাসীদের হামলার শিকার হয়। এতে র‌্যাবের একজন সদস্য নিহত এবং আরও তিন জন সদস্য গুরুতর আহত হন। আহতদের সিএমএইচে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী