মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তে ক্ষুব্ধ নেতাকর্মীরা অবরুদ্ধ করলেন জামায়াত প্রার্থীকে

সুনামগঞ্জ প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৬, ২১:০১আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ২১:১৯

সুনামগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা আমির মাওলানা তোফায়েল আহমদকে মনোনয়ন প্রত্যাহার করতে নির্দেশ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। আসনটি ১০ দলীয় নির্বাচনি জোটের শরিক বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে ক্ষুব্ধ হন জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা ও সমর্থকরা। তারা মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জেলা শহরে জামায়াতের দলীয় কার্যালয়ে তোফায়েল আহমদকে তালাবদ্ধ করে রাখেন। একই সময়ে সেখানে জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল্লাহকে অবরুদ্ধ করে রাখা হয়। মঙ্গলবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। 

জামায়াতের নেতা-কর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-১ আসনের অন্তর্ভুক্ত ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও মধ্যনগর উপজেলায় দীর্ঘদিন ধরে তোফায়েল আহমদের পক্ষে মাঠে কাজ করে আসছিলেন নেতাকর্মীরা। হঠাৎ তার মনোনয়ন প্রত্যাহারের সম্ভাবনার খবরে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

এ পরিস্থিতিতে তাহিরপুর উপজেলা থেকে আসা কয়েকজন নেতাকর্মী দুপুরে জেলাশহরে জামায়াতের দলীয় কার্যালয়ে অবস্থান নেন। একপর্যায়ে বেলা ৩টার দিকে তারা মাওলানা তোফায়েল আহমদকে কার্যালয়ের ভেতরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। এ সময় জেলা পর্যায়ের নেতারা পরিস্থিতি শান্ত করতে কর্মী-সমর্থকদের বোঝানোর চেষ্টা করেন।

বিক্ষুব্ধ কর্মীরা জানান, দেড় বছর ধরে তারা তোফায়েল আহমদকে প্রার্থী ধরে প্রচারণা চালিয়ে আসছেন। নির্বাচনের মুখে এসে হঠাৎ আসনটি অন্য দলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত তারা মেনে নিতে পারছেন না।

এ বিষয়ে জেলা জামায়াতের নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ বলেন, ‘আগে আসনটি ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছেড়ে দেওয়ার আলোচনা চলছিল। কিন্তু ওই দল জোট থেকে সরে যাওয়ায় জেলা আমিরের নির্বাচন করার বিষয়টি প্রায় নিশ্চিত ছিল। আজ সকালে জানানো হয়েছে, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী আসনটি নেজামে ইসলাম পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত মানতে হবে, তবে কর্মীদের আবেগের প্রতিও শ্রদ্ধা রয়েছে।’

এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে আছেন বিএনপির কামরুজ্জামান কামরুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ রফিকুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মুখলেছুর রহমান।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। তফসিল অনুযায়ী, আগামীকাল বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি