খাগড়াছড়ির ২০৩ কেন্দ্রের ১৮৫টিই ঝুঁকিপূর্ণ

খাগড়াছড়ি প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৬, ১০:০০আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১০:০৯

খাগড়াছড়ির ২০৩ ভোটকেন্দ্রের মধ্যে ১৮৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। যার মধ্যে ৬৩টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) কেন্দ্রগুলোর মধ্যে তিন ক্যাটাগরি, যথাক্রমে  সাধারণ, ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে।

খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ২০৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৭৩ হাজার ৯০৪ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।

খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) সায়েম মির্জা সায়েম মাহমুদ বলেন, ‘ভৌগলিক অবস্থানের কারণে এবং প্রার্থীরা যে কেন্দ্রগুলোতে ভোট দেবেন সেগুলোকে আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে থাকি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী