বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার ওপর হামলা

ঝিনাইদহ প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৬, ১৬:৪৪ আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১৬:৪৪

ঝিনাইদহের কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি হুসাইন আহমেদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দিনগত রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে কালীগঞ্জ শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে উপজেলার ছালাভরা এলাকায় পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা পেছন থেকে অতর্কিতভাবে হুসাইনের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সন্ত্রাসীদের হাত থেকে জীবন বাঁচাতে হুসাইন আহমেদ পাশের একটি মাঠের মধ্য দিয়ে দৌড়ে কয়ারগাছী এলাকায় পৌঁছাতে সক্ষম হন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিকভাবে হামলার কারণ ও হামলাকারীদের পরিচয় জানা না গেলেও বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, বাড়ি ফেরার পথে অজ্ঞাত হামলাকারীরা হুসাইনকে লাঠি দিয়ে মাথায় ও পিঠে কয়েকটি আঘাত করেন। এ সময় তিনি মোটর সাইকেল ফেলে দৌড়ে আত্মরক্ষা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল উদ্ধার করে এবং হাসপাতালে হুসাইয়ের সঙ্গে কথা বলে। তবে কারা এবং কী কারণে এই হামলা চালিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
নতুন দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেফতার
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক