জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ জানুয়ারি ২০২৬, ১৫:১১ আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১৫:১১

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‌্যাব সদস্য নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহতের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এখন পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে। বুধবার (২১ জানুয়ারি) রাতে র‌্যাবের এক কর্মকতা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় জঙ্গল সলিমপুরের বাসিন্দা মো. ইয়াসিনকে প্রধান আসামি করা হয়েছে।

গ্রেফতার তিন জন হলো– জাহিদ, ইউনুস ও আরিফ। তাদের মধ্যে দুজন এজাহারভুক্ত এবং একজন তদন্তে প্রাপ্ত আসামি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘র‍্যাব কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।'

এর আগে সোমবার (১৯ জানুয়ারি) বিকালে মেজর জালিস মাহমুদ খানের নেতৃত্বে ৪৩ জন র‌্যাব সদস্য সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে আনুমানিক ৪০০ থেকে ৫০০ জন দুষ্কৃতকারী র‌্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

দুষ্কৃতকারীদের হামলায় র‌্যাবের চার জন সদস্য গুরুতর আহত হন। পরে থানা পুলিশের সহযোগিতায় আহত র‌্যাব সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক র‌্যাবের নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। বাকি তিন জন র‌্যাব সদস্য চিকিৎসাধীন রয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
অস্ত্রের তথ্য দিলে আইনি জটিলতা ছাড়াই পুরস্কার
মিরপু‌রে সাংবাদিকের বাসায় গুলির ঘটনায় ‘ভইরা দে’ গ্রুপের আতিক অস্ত্রসহ গ্রেফতার
সর্বশেষ খবর
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়?
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়?
নারীর গায়ে ফুটবল লাগাকে কেন্দ্র করে বিরোধ, প্রাণ গেলো ৭০ বছরের বৃদ্ধের
নারীর গায়ে ফুটবল লাগাকে কেন্দ্র করে বিরোধ, প্রাণ গেলো ৭০ বছরের বৃদ্ধের
শেখ হাসিনা কি আপিলের সুযোগ পাবেন প্রশ্নে যা বললেন আইনমন্ত্রী 
শেখ হাসিনা কি আপিলের সুযোগ পাবেন প্রশ্নে যা বললেন আইনমন্ত্রী 
উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, এফআইআর দায়ের কঙ্গনার বিরুদ্ধে
উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, এফআইআর দায়ের কঙ্গনার বিরুদ্ধে
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড