চাঁদাবাজির সময় ভুয়া সাংবাদিক গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৬, ১৬:২৭আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১৬:২৭

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় কিষাণহাটে সেনাবাহিনী পরিচয়ে চাঁদাবাজি করার সময় হাতেনাতে আরিফ শেখ (৩৯) নামে এক ভূয়া সাংবাদিককে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে কোতয়ালি থানায় হস্তান্তরের পর বিশেষ আইনে প্রতারণামূলক মামলায় গ্রেফতার দেখানো হয়।

শুক্রবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর সেনা ক্যাম্প। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় ওই এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। সে গোয়ালচামট এলাকার বাসিন্দা এবং দৈনিক ঘোষণা সংবাদপত্রের প্রতিনিধি পরিচয় দেন বলে সেনাবাহিনী জানিয়েছে।

সেনাবাহিনী জানায়, কিষাণহাট এলাকায় ওই ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় দিয়ে জনগণের কাছ থেকে চাঁদাবাজি করছে– এমন খবরের ভিত্তিতে ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে আরিফকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে নিজেকে ‘দৈনিক ঘোষণা’ সংবাদপত্রের সাংবাদিক হিসেবে দাবি করে এবং ভুয়া পরিচয়ে সাধারণ জনগণকে হেনস্তার অভিযোগ স্বীকার করে।

আটক আসামিকে কোতয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সেনাবাহিনীর ভুয়া পরিচয় দেওয়ার অপরাধে বিশেষ ধারায় প্রতারণা মামলা নেওয়া হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে বুধবার (২১ জানুয়ারি) ভোররাতে অভিযান চালিয়ে জহির মোল্যা (৪১) নামে আরও একজন ভুয়া সাংবাদিককে আগ্নেয়াস্ত্রসহ আটক করে সেনাবাহিনী। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ভুয়া সাংবাদিক জহির মোল্যা ও আরিফ শেখ ফরিদপুরের একটি ভুঁইফোড় সংগঠনের সদস্য বলে জানা যায়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম