সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন

প্রেস রিলিজ
১৩ নভেম্বর ২০২৬, ০১:১৬ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৬

রাজধানীতে শুরু হওয়া ২৩তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬-এ নিজেদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে বৈশ্বিক জ্বালানি প্রযুক্তি ব্র্যান্ড আইটেল এনার্জি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।

প্রদর্শনীর হল ৩-এ আইটেল এনার্জির স্টলে দর্শনার্থীরা প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্য ও প্রযুক্তি সরাসরি দেখতে পারবেন। পাশাপাশি নিজেদের জ্বালানিসংক্রান্ত চাহিদা নিয়ে প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার সুযোগ রয়েছে।

প্রতিষ্ঠানটির পণ্যসম্ভারের মধ্যে রয়েছে আবাসিক পর্যায়ের জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা এবং অল-ইন-ওয়ান জ্বালানি ব্যবস্থা। পণ্য কেনার আগে পরামর্শ, কারিগরি সহায়তা, বিক্রয়-পরবর্তী সেবা ও ওয়ারেন্টি সুবিধাও দিচ্ছে প্রতিষ্ঠানটি।

বিশ্বের ২৫টি দেশে কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের স্থানীয় পরিবেশক গ্রিনারি এনার্জি সলিউশন লিমিটেডের সঙ্গে যৌথভাবে দেশের বাজারের উপযোগী পণ্য ও সেবা নিয়ে কাজ করছে আইটেল এনার্জি।

আইটেল এনার্জির কান্ট্রি ম্যানেজার চেন ওয়াং বলেন, বাংলাদেশে পণ্য, কারিগরি দক্ষতা ও স্থানীয় সহায়তার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ জ্বালানি সেবা কাঠামো গড়ে তোলাই তাদের লক্ষ্য। আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের চাহিদা বুঝে দৈনন্দিন জ্বালানিসংক্রান্ত সমস্যার সমাধান এবং দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি উন্নয়নে অবদান রাখতে চান তারা।

প্রতিষ্ঠানটির রিজিওনাল মার্কেটিং ডিরেক্টর ঝেং ঝিলিয়াং বলেন, আন্তর্জাতিক বাজারে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের জ্বালানিসংক্রান্ত চাহিদা অনুযায়ী পণ্য ও সেবা দিতে চায় আইটেল এনার্জি। পণ্য নির্বাচনের পরামর্শ থেকে শুরু করে বিক্রয়-পরবর্তী সেবা পর্যন্ত গ্রাহকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্য রয়েছে তাদের।

বাংলাদেশে আইটেল এনার্জির অনুমোদিত পণ্য বিতরণকারী গ্রিনারি এনার্জি সলিউশন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সানজিদ শাহনুর স্বায়ন্তু বলেন, আন্তর্জাতিক বাজারে আইটেল এনার্জির সাফল্য, উন্নত প্রযুক্তি ও মানসম্মত পণ্যের কারণে তারা ব্র্যান্ডটি বেছে নিয়েছেন। পণ্য কেনার আগের পরামর্শ থেকে বিক্রয়-পরবর্তী সেবা পর্যন্ত সমন্বিত কার্যক্রম তাদের আস্থা জুগিয়েছে। বাংলাদেশে গ্রাহকদের কাছে এসব পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার ব্যাপারেও তারা আশাবাদী।

আগ্রহীরা ১৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আইসিসিবির হল ৩-এ আইটেল এনার্জির স্টল পরিদর্শন করে পণ্য ও প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারত্ব নিয়েও আলোচনা করতে পারবেন।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
গ্যাসের সরবরাহ বাড়লে বন্ধ সার কারখানায় দেওয়ার কথা ভাববে সরকার: জ্বালানিমন্ত্রী
গ্যাসের সরবরাহ বাড়লে বন্ধ সার কারখানায় দেওয়ার কথা ভাববে সরকার: জ্বালানিমন্ত্রী
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা