দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৬, ০১:৫৩ আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০১:৫৩

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আবু ছালেক চৌধুরী টিপু নামে এক প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে দেশটির প্রিটুরিয়া কুমাথলাঙ্গা শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে তিনি প্রাণ হারান।

নিহত টিপু চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তছি সরকারবাড়ির মৃত আবু তাহের চৌধুরীর সেজ ছেলে। তিনি তিন সন্তানে জনক ছিলেন।

নিহতের ভাতিজা রাব্বি চৌধুরী তুর্জয় বলেন, শুক্রবার বিকালে আমার চাচা তার দোকানে ছিলেন। ওই সময় তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীরা। চাচার মাথা ও হাতে গুলি লাগে। ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।

তুর্জয় আরও বলেন, “টিপু চাচা দক্ষিণ আফ্রিকায় বিয়ে করেছেন। সেখানে তার স্ত্রী, দুই ছেলে ও এত মেয়ে রয়েছে। প্রায় ২৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় আছেন তিনি। সর্বশেষ ২০২৩ সালে দেশে এসেছিলেন। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।”

টিপুর ছোট ভাই আবু সায়েম চৌধুরীকে দক্ষিণ আফ্রিকায় কুপিয়ে হত্যা করা হয় বলে জানান তুর্জয়। তিনি বলেন, “২০০৬ সালে আমার ছোট চাচা সায়েমকেও দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছিলো। ছোট চাচার পর আজ সেজ চাচাও চলে গেলো।” 

/এবিএম/
সম্পর্কিত
স্বর্ণ খনি খনন নিষেধাজ্ঞা ঘিরে গিনিতে সংঘর্ষ, বিদেশি নাগরিকসহ নিহত ১০
রাজধানীতে ছুরিকাঘাতে নিহত ১
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০
সর্বশেষ খবর
রাতে আকাশে ড্রোন, ভোর হলেই চুরি-ডাকাতি; আতঙ্কে গ্রামবাসী
রাতে আকাশে ড্রোন, ভোর হলেই চুরি-ডাকাতি; আতঙ্কে গ্রামবাসী
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ
‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’ ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি
‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’ ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি
মাইক্রোসফটের সেবা বিপর্যয়, দুঃখ প্রকাশ করে যা জানাল প্রতিষ্ঠানটি
মাইক্রোসফটের সেবা বিপর্যয়, দুঃখ প্রকাশ করে যা জানাল প্রতিষ্ঠানটি
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড