‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’ ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

রাজশাহী প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৭ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৭

রাজশাহীর মোহনপুর থানার ওসি আতিকুর রহমানকে ফোন করে হুমকি দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রাকায়েদ হোসেন রুকু। ফোনে তিনি ওসিকে বলেছেন, ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত থেকে এ-সংক্রান্ত দুই মিনিট ২৯ সেকেন্ডের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া অডিওতে ওসিকে ফোন দিয়ে ছাত্রলীগ নেতা রুকুকে প্রথমে বলতে শোনা যায়, ওসি মোহনপুর, ভালো আছেন। জবাবে ওসি বলেন, ভালো আছি, নতুন জয়েন করেছি। গত ৪ তারিখে এসেছি। আমার নাম আতিকুর রহমান।

এরপর রুকু বলেন, আমি জানি, আপনি ভালো মানুষ। অতিথি হিসেবে আমাদের এলাকায় চাকরি করতে এসেছেন। আমরাও অতিথির সম্মান করতে চাই। আজকে মোহনপুর থানা ছাত্রলীগ মিছিল করেছে। এ মিছিল ডিসেম্বর পর্যন্ত চলবে। ডিসেম্বরের পরে আপনাদের চাকরি করতে হবে।

তিনি (রুকু) বলেন, আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি আমাদের এলাকার অতিথি। এসব বিষয় নিয়ে আমাদের কোনও নেতাকর্মীকে হয়রানি করবেন না।

এরপর ওসি বলেন, হয়রানি না তো ভাই, মোহনপুর ছোটখাটো এলাকা। এসব করে লাভ হবে না।

এ পর্যায়ে রুকু বলেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আপনি পুলিশ শেখ হাসিনার আমলে যতটুকু নিরাপদে ছিলেন, ততটুকু নিরাপত্তা কি এখন পান? আপনি কি একটা সন্ত্রাসীর কাছে ভিড়তে পারেন, এ সরকারের আমলে? বাংলাদেশকে এ জায়গা থেকে মুক্ত করতে হবে।

আপনাদের পুলিশ হত্যার বিচার আমরা চাই মন্তব্য করে ছাত্রলীগ নেতা আরও বলেন, আমাদের সহযোগিতা করেন। কিন্তু আমাদের কোনো কর্মীকে যদি অযথা হয়রানি করেন ভাই, আমি ক্লিয়ার বলি- আপনাকে ডিসেম্বরের পরে চাকরি করতে হবে। আপনাকে কিন্তু আবার আমি মোহনপুর থানায় আনব। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন। আপনি নতুন এসেছেন, আমরা আপনাকে সম্মান করতে চাই। ধন্যবাদ।

এ বিষয়ে বক্তব্য জানতে মোহনপুর থানার ওসি আতিকুর রহমানকে ফোন করা হলে তিনি কল ধরেননি।

তবে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ফোন দিয়ে বিভিন্ন স্থানে হুমকি দেওয়া হচ্ছে। এসপি স্যার ছুটিতে আছেন। তিনি ফিরলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

/আরএইচ/
সম্পর্কিত
হাতকড়াসহ পালানো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আবারও গ্রেফতার
ক্রীড়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ২ পুলিশ সদস্য প্রত্যাহার 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে পেট্রোল বোমা, পুলিশের দাবি শর্টসার্কিট
সর্বশেষ খবর
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ
মাইক্রোসফটের সেবা বিপর্যয়, দুঃখ প্রকাশ করে যা জানাল প্রতিষ্ঠানটি
মাইক্রোসফটের সেবা বিপর্যয়, দুঃখ প্রকাশ করে যা জানাল প্রতিষ্ঠানটি
গভীর সমুদ্রে জেলেদের জীবন রক্ষায় স্যাটেলাইট প্রযুক্তি বসাচ্ছে সরকার
গভীর সমুদ্রে জেলেদের জীবন রক্ষায় স্যাটেলাইট প্রযুক্তি বসাচ্ছে সরকার
গাঁজা-ইয়াবা-হেরোইনসহ ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৭৮
গাঁজা-ইয়াবা-হেরোইনসহ ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৭৮
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড