মাইক্রোসফটের সেবা বিপর্যয়, দুঃখ প্রকাশ করে যা জানাল প্রতিষ্ঠানটি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৫ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৫

আউটলুক ও টিমসহ নিজেদের পণ্যের সেবা বিভ্রাটে বিশ্বজুড়ে বিঘ্ন ঘটায় গভীরভাবে দুঃখিত বলে জানিয়েছে মাইক্রোসফট। সমস্যা শুরুর প্রায় ২৪ ঘণ্টা পর শুক্রবার বিকেলে সেবা বড় আকারে স্বাভাবিক হতে শুরু করে। মাইক্রোসফট জানায়, উৎসাহব্যঞ্জক অগ্রগতি হচ্ছে, তবে কখন পুরোপুরি স্বাভাবিক হবে, তা তারা জানে না।

বিভ্রাট ৭০টির বেশি দেশে প্রভাব ফেলেছে। ব্যবসায়িক কার্যক্রম থেকে শুরু করে সরকারি সেবা ও ব্যক্তিগত ব্যবহারকারী, সবাই এর শিকার হয়েছেন। ক্ষতিগ্রস্ত পণ্যগুলোর ব্যবহারকারী বিশ্বজুড়ে ৪৩ কোটির বেশি।

মাইক্রোসফট জানায়, নেটওয়ার্ক ক্যাপাসিটি আপগ্রেড চলাকালে একটি প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় এ সমস্যা হয়েছে। এর সঙ্গে সাইবার হামলা বা কৃত্রিম বুদ্ধিমত্তার এজেন্টের সম্পর্ক নেই। বিশেষজ্ঞেরা বলেছেন, মুষ্টিমেয় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর ব্যবসা ও অত্যাবশ্যক সেবা কতটা নির্ভরশীল, ঘটনাটি তার কঠোর স্মারক।

বৃহস্পতিবার ব্যবহারকারীরা মাইক্রোসফট ৩৬৫ পণ্যে প্রবেশে সমস্যার কথা জানাতে শুরু করেন। শুক্রবার নাগাদ জাপান সরকার, ফিলিপাইনের সুপ্রিম কোর্ট ও অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে উত্তর আমেরিকার ট্রেন, হাসপাতাল ও আদালত পর্যন্ত প্রতিষ্ঠান এতে ক্ষতিগ্রস্ত হয়।

যুক্তরাজ্যে এনএইচএসের কিছু অংশ, জিপি ও হাসপাতাল, পাশাপাশি কিছু স্কুল ও পুলিশ বাহিনী প্রভাবিত হয়। দেশটির সাইবার মন্ত্রী লিজ লয়েড বলেন, ৯৯৯ কলের মতো গুরুত্বপূর্ণ সম্মুখসারির সেবায় প্রভাব সীমিত ছিল এবং পরিবহন নেটওয়ার্কে কোনও বিঘ্ন ঘটেনি।

কানাডায় জাতীয় রেল নেটওয়ার্ক জানায়, যাত্রীরা ভ্রমণসংক্রান্ত ইমেইল হালনাগাদ নাও পেতে পারেন। দেশজুড়ে হাসপাতালগুলোতেও ইমেইলে সমস্যা হয়েছে। যুক্তরাষ্ট্রে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের কর্মীরা পলিটিকোকে বলেছেন, সব কাজ মাইক্রোসফট আউটলুকে হওয়ায় আইন প্রণয়নের পুরো একদিনের কাজ পিছিয়ে গেছে।

সিঙ্গাপুর সরকার স্বীকার করেছে, তাদের কিছু ব্যবস্থা প্রভাবিত হয়েছে। ভারতেও শুক্রবার অনেকের কাজ ব্যাহত হয়েছে। তুরস্কের আন্তালিয়ায় কপ৩১ জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া উপদেষ্টা ও কর্মকর্তারা আউটলুকে প্রবেশ করতে না পেরে হতাশ হন।

ইংল্যান্ডের স্টাফোর্ডশায়ারের জর্জিয়া বলেন, আট মাস অপেক্ষার পর আজ তার প্রথম বাড়ি কেনার প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বিভ্রাটে তা পিছিয়েছে। তিনি বলেন, সলিসিটর বলেছেন, অন্য সংস্থার সঙ্গে যোগাযোগ করতে না পারায় দেরি হতে পারে। আজ শুধু আমরাই নই, শত শত বাড়ির লেনদেন শেষ হওয়ার কথা। সময়মতো সবাইকে ফোন করা অসম্ভব।

সূত্র: বিবিসি

/এসএইচএম/
সম্পর্কিত
রোগীর তথ্য বিশ্লেষণ ও অ্যাপয়েন্টমেন্ট প্রস্তুত করবে জেমিনাইয়ের নতুন সেবা
এখন গ্যালারি থেকেই গুগল ফটোসে ছবি-ভিডিও সিঙ্ক করা যাবে স্যামসাং ফোনে, চালু করবেন যেভাবে
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী
সর্বশেষ খবর
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ
‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’ ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি
‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’ ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি
গভীর সমুদ্রে জেলেদের জীবন রক্ষায় স্যাটেলাইট প্রযুক্তি বসাচ্ছে সরকার
গভীর সমুদ্রে জেলেদের জীবন রক্ষায় স্যাটেলাইট প্রযুক্তি বসাচ্ছে সরকার
গাঁজা-ইয়াবা-হেরোইনসহ ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৭৮
গাঁজা-ইয়াবা-হেরোইনসহ ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৭৮
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড