সন্তানকে ‘হত্যা’র পর নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির স্ত্রীর ‘আত্মহত্যা’

বাগেরহাট প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৬, ০২:১০আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০২:১০

বাগেরহাটের সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রাম থেকে এক নারী ও তার ৯ মাসের সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, শিশুকে পানিতে চুবিয়ে হত্যার পর আত্মহত্যা করেছে ওই মা।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে ওই গ্রাম থেকে পানিতে ডুবানো শিশু ও গলায় রশি দেওয়া মায়ের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মায়ের নাম কানিজ সুর্বণা স্বর্ণালী। তিনি সদর উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী। বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়া সাদ্দাম বর্তমানে কারাগারে রয়েছেন। আর ৯ মাসের ওই শিশুর নাম নাজিম হোসেন।

বাগেরহাট সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দি থাকায় হতাশাগ্রস্ত হয়ে স্বর্ণালী প্রথমে তার শিশু সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন সাদ্দাম। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দি রয়েছেন। 

স্বর্ণালী তার স্বামীকে খুব ভালোবাসতেন এবং তাকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছিলেন। স্বামীকে কারাগার থেকে বের না করতে পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগতে থাকেন। হতাশা থেকেই প্রথমে ৯ মাসের শিশুকে বালতিতে থাকা পানিতে চুবিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। সাদ্দামের বাড়িতে তার মা, বোন, স্ত্রী ও সন্তান একসঙ্গে বসবাস করতেন।

ওসি মো. আলাউদ্দিন বলেন, “স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

/এবিএম/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের