বিএনপির মহাসমাবেশে ভিড়ে অসুস্থ হয়ে ২ জন চমেক হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ জানুয়ারি ২০২৬, ১৬:০২আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১৬:০২

চট্টগ্রাম নগরের কোতয়ালি থানাধীন পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশে জনসমাগমের অতিরিক্ত ভিড়ে চাপা পড়ে দুই জন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার (২৫ জানুয়ারি) বেলা ১টা ২০ মিনিটের দিকে আহত দুজনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়।

আহতদের মধ্যে একজনের নাম রাকিব (২৫)। তিনি চাঁন্দগাঁও থানার উত্তর মোহরা এলাকার আব্দুল মাবুদ চেরাংগীর বাড়ির মো. করিমের ছেলে। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক এ তথ্য নিশ্চিত করেন।

আহতদের হাসপাতালে নিয়ে আসেন সাইদ নামের এক ব্যক্তি। তিনি বলেন, ‘জনসভায় অতিরিক্ত ভিড়ের কারণে তারা অসুস্থ হলে আমিসহ কয়েকজন মিলে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’

নগরীর পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মহাসমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মীসহ লোকজন উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী