মানুষকে বিভ্রান্ত করার জন্য ষড়যন্ত্রের জাল বিস্তার করা হচ্ছে: মামুনুল হক

সুনামগঞ্জ প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৬, ১৮:০৮ আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১৮:০৮

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘ষড়যন্ত্রের জাল বিস্তার করা হচ্ছে বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য, তা আর হতে দেওয়া যাবে না। জুলাই সনদের ভিত্তিতে সাম্য-ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে।’

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্বরূপ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ জগন্নাথপুর) আসনে দলীয় প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরীর নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

জনসভায় খেলাফত মজলিসের আমির বলেন, ‘বিগত ৫৪ বছর ধরে বাংলাদেশে লুটপাটে রাজনীতি, গুন্ডামির রাজনীতি, দুর্বৃত্তপনার রাজনীতি চলছে। এ রাজনীতি দেশের সাধারণ মানুষের ভাগ্য বদলাতে পারেনি। দেশবাসী আজ ঐক্যবদ্ধ হয়েছে অপরাজনীতিকে বিদায়ের জন্য। সারা দেশে ১১ দলীয় ঐক্যজোটের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে ক্ষমতার পরিবর্তন ঘটবে।’

তিনি বলেন, ‘একটি  অশুভ চক্র বাংলাদেশকে সামনে অগ্রসর হতে দিচ্ছে না। দেশের খেটে খাওয়া মেহানতি মানুষের পরিশ্রমে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের কথা। অপরাজনীতির কারণে তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি।

‘বাংলাদেশে রাজনীতি করা হয়, নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য– সাধারণ মানুষের ভাগ্যের কোনও পরিবর্তন হয় না।’

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন– সুনামগঞ্জ-৩ আসনের খেলাফত মজলিসের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

/এমএএ/
সম্পর্কিত
এই সরকার শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে: মামুনুল হক 
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
সর্বশেষ খবর
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত