কুমিল্লায় জামায়াত আমিরের সমাবেশের সময় পরিবর্তন

কুমিল্লা প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৬, ১২:৩০আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৩০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কুমিল্লায় আগমনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘আগামী ৩০ ও ৩১ জানুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া সফর করবেন এবং জনসভায় বক্তব্য দেবেন। ৩১ জানুয়ারি তার কুমিল্লায় আসার কথা ছিল। কিন্তু সেদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় সেটি একদিন আগে ৩০ জানুয়ারি সন্ধ্যায় আনা হয়েছে।’

তিনি জানান, শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় নোয়াখালী জিলা স্কুল মাঠে জনসভা শুরু হবে। সেখানে জামায়াত আমির বেলা সাড়ে ১১টার দিকে বক্তব্য দেবেন। পরে বিকাল ৩টায় কুমিল্লার লাকসামে বক্তব্য দেবেন। এরপর সন্ধ্যায় আসবেন কুমিল্লার টাউনহল মাঠে। সেখানে কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা মহানগরী নায়েবে আমির মোছলেহ উদ্দিন, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা সুলাইমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়াসহ অন্যরা।

/এমএএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি