নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী বিভাগের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার

রাজশাহী প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৬, ১৮:৪৬ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১৮:৪৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী বিভাগের সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অপরাধ দমন ও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে আলোচনা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজশাহী পোস্টাল একাডেমির সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন।

তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ সেক্টরের আওতাধীন ৭টি জেলা, ৬২টি উপজেলা এবং ১টি সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত ৩৭টি সংসদীয় আসনে মোট ৬৫টি বেইজ ক্যাম্প থেকে ১৪৬টি প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

এ ছাড়া সীমান্তের ৭৬টি বর্ডার আউট পোস্টে (বিওপি) প্রতিটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভ সদস্য প্রস্তুত থাকবে। সব মিলিয়ে নির্বাচনি দায়িত্বে রাজশাহী সেক্টরে ৪ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কর্নেল কামাল হোসেন আরও জানান, নির্বাচনকালীন যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টার প্রস্তুত রাখা হবে, যাতে কুইক রেসপন্স ফোর্স অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে পারে।

সংবাদ সম্মেলন শেষে মহাসড়কে বিজিবির একটি নিরাপত্তা মহড়াও অনুষ্ঠিত হয়।

/এমএএ/
সম্পর্কিত
গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
সীমান্তের ১৮০০ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, খোলা হয়েছে কন্ট্রোল রুম
সর্বশেষ খবর
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
কুয়েতের আল কাদসিয়ার কাছে হারলো ফর্টিস
কুয়েতের আল কাদসিয়ার কাছে হারলো ফর্টিস
দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বিভিন্ন মণ্ডপে জাসদ নেতাদের শুভেচ্ছা বিনিময়
দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বিভিন্ন মণ্ডপে জাসদ নেতাদের শুভেচ্ছা বিনিময়
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত